Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যাচ্ছে কিনা, জানালো পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ত্রিদেশীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে বাংলাদেশ স্বীকৃতি জানায় এবং এতে যুক্ত হওয়ার বিষয়ে দেশের স্পষ্ট আগ্রহ রয়েছে। বাংলাদেশের সরকারপ্রধানকে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন এই সামরিক ও নিরাপত্তা জোটের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্রতিটি মুসলিমের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বকে কেন্দ্র করে যদি কোনো যৌথ নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক ও যৌক্তিক পদক্ষেপ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট পবিত্র মক্কায় এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।

   

About

Popular Links

x