Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতিরিক্ত গতির কারণে খাদে পড়ে উল্টে যায় বাস, আহত ১৫

এ ঘটনায় নিহত হয়েছেন এক নারী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

সিলেট-সুনামগঞ্জ সড়কের জানিগাও এলাকায় যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন এক নারী। 

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটের কুমারগাও বাসস্টেন্ড থেকে সানজিদ এন্ড সামাইরা পরিবহনের সুনামগঞ্জগামী বিরতিহীন মিনিবাস রাতের শেষ ট্রিপের যাত্রী নিয়ে সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে যাত্রীবাহী মিনিবাসটি ব্রেকফেল করে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় বাসটি।

পরে স্থানীয়দের সহায়তায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর থেকে ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় এক নারীর মরদেহ উদ্ধার করে তারা। যদিও তার পরিচয় জানা যায়নি।

পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আড়াইশো’শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বলেন, “বাসটি সিলেটের কুমারগাও বাস স্ট্যান্ড থেকে রাত ৮ টার  শেষ ট্রিপের যাত্রী নিয়ে সুনামগঞ্জে আসার পথে সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ।”

   

About

Popular Links

x