Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

জশনে জুলুস: চট্টগ্রামে বন্ধ থাকবে ফ্লাইওভার, অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ

ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রা ঘিরে গণবিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা ঘিরে গণবিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর লালখান বাজার- মুরাদপুর ফ্লাইওভারে চলাচল বন্ধ ঘোষণা করেছে নগর পুলিশ। 

মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ফ্লাইওভার বন্ধের কথা বলা হয়। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নীয়া মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানকা থেকে শুরু হওয়া জুলুস বিবিরহাট (বামে)-মুরাদপুর (ডানে)- ষোলশহর ২ নম্বর গেইট- জিইসি-ওয়াসা মোড়, দামপাড়া-লালখান বাজার টাইগার পাস হয়ে পুনরায় মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে শেষ হবে। জুলুস চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। 

সিএমপি অধ্যাদেশ ১৯৭৮ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী মিলাদুন্নবী উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও মাহফিলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ব্যবহার, কুশপুতল প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার চট্টগ্রামে ৫৫তম এ জুলুস অনুষ্ঠিত হবে। 

আগের বছরের মতো এবারও সৈয়দ মুহাম্মদ সাবির শাহ জুলুসের নেতৃত্ব দেবেন। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ। 

   

About

Popular Links

x