Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে প্রোগ্রাম চলাকালে চেয়ারে বসা নিয়ে রসায়ন ও ম্যানেজমেন্ট বিভাগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (২০২৫-২৬) শিক্ষাবর্ষের সনাতন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও রসায়ন বিভাগের দুই নবীন শিক্ষার্থীর মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। সেখানে বিষয়টি সমাধান করে দেন। পরে আবারো ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে রাত ৯টার দিকে মারধর করেন। পরে রাত ১০টার দিকে ওই দুই শিক্ষার্থী নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের জড়ো করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় রবীন্দ্র ভবনের শিক্ষকদের অফিস কক্ষ এবং জাবীর ইবনে  হাইয়ান বিজ্ঞান ভবনের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে মধ্যরাতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম। পরে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেন।

কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন - দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।

উপ-উপাচার্য এসময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে পুরো ঘটনা খতিয়ে দেখবেন। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”

   

About

Popular Links

x