Friday, August 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের ধাওয়ায় খেয়ে মাইক্রোবাস পুকুরে, মিললো ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঘটনায় ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী ওই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর ভেসে উঠে গাঁজার বস্তা। পরে কসবা থানা পুলিশ ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাস উদ্ধার করার পর এর ভেতর থেকে মিলে ৯টি বস্তায় ভরা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ভারত সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে এমন খবর জানতে পেরে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে এসআই শামিমের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস এলে থামার সংকেত দেওয়া হয়। কিন্ত সংকেত অমান্য করে মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশও গাড়িটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে ঢুকে পড়ে। এক পর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় মাইক্রোবাসটি  নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। পরে পেছনে থাকা পুলিশ এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ঘিরে ফেলে। এ সময় মাইক্রোবাসে থাকা চালকসহ কয়েকজন সাঁতরে পালিয়ে যায়। মাইক্রোবাসে থাকা গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে উঠে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি উদ্ধার করার পর এর ভেতর থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদ পেয়ে আমাদের একটি টহল দল অভিযান চালায়। মাইক্রোটিকে থামানোর সংকেত দিলে চোরাকারবারীরা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমাদের টিম ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। গাড়িতে থাকা গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

   

About

Popular Links

x