Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসী স্বামী বিদেশে, সকালে ঘরের দরজা খুলতেই মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ

শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড় রসুলপুর জেলেপাড়া গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। রবিবার সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার সন্দেহ হয়।

পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সময় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে আত্রাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে ওই গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।“

তিনি আরও বলেন, “ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।“

   

About

Popular Links

x