Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পের চিঠি: তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাতের অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এছাড়া বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনার কথাও চিঠিতে জানান তিনি।

চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করেন যে বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না, এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় স্মরণে রাখবেন বলে উল্লেখ করেন।

 

   

About

Popular Links

x