বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে রাষ্ট্রপতি তাকে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তার নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।



