Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নিহত, আহত ১০

দুপুরের দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি উল্টে যায় 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় পুলিশের গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। 

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘‘দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি উল্টে যায়।’’ 

প্রাথমিকভাবে জানা গেছে, এক পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৪ জন সদস্য ও ৬ জন পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে অন্য কোনো কারণ ছিল কি না। তদন্ত শেষে জানাতে মূল ঘটনা জানাতে পারব।’’ 

   

About

Popular Links

x