Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ: সাত মাসে নিখোঁজ হওয়া ২ হাজার শিশু এখনও উদ্ধার হয়নি

গত সাত মাসে ১৫ হাজার ৭১৭ নিখোঁজের জিডির মধ্যে উদ্ধার হয়েছে ১৩ হাজার ৬৭৯ শিশু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে সাত মাসে নিখোঁজ শিশুদের মধ্যে এখনো ২ হাজার ৩৮ শিশু উদ্ধার হয়নি। 

এই সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে, গত ১ সেপ্টেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার নিয়ে কথা বলেন। 

পুলিশের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, বয়সভেদে হিসেবে চলতি বছরের প্রথম সাত মাসে শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ। 

এছাড়া, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের সংখ্যা ১৫ হাজার ২৪৩। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ উদ্ধার হয়েছে এবং এক হাজার ৯৭০ শিশু এখনো নিখোঁজ রয়েছে। 

পুলিশ হেডকোয়ার্টার্সের বিজ্ঞপ্তি বলছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়েছে। তবে এসব প্রতিবেদনে নিখোঁজ শিশুদের কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে তা উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাই-বাছাই করে পুলিশ বলছে, সাত মাসে নিখোঁজ হওয়া মোট ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ২ হাজার ৩৮ শিশু এখনো উদ্ধার হয়নি। 

বর্তমানে অনলাইন জিডি সুবিধা চালু হওয়ায় নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মত পুলিশ। 

   

About

Popular Links

x