Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবাকে ছুরিকাঘাতে হত্যা, বাধা দিতে গিয়ে আহত মা ও ভাই

শুক্রবার সকালে নরসিংদীর শিবপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ও আরেক ছেলে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

নিহত আব্দুল বাছেদ (৬৫) ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়েছেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।    

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আব্দুল বাছেদ ও তার ছেলে শাকিল একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, শাকিল তার বাবাকে ছুরিকাঘাত করছেন।

এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত সখিনা বেগম ও নুরুন্নবী রাশেদ নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। হত্যার কারণ জানার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x