Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ভেতরে এই প্রথম ইয়াবার বড় চালান উদ্ধার করলো গোয়েন্দা পুলিশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

বান্দরবান শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম।

এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেটে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকারের চালক কুমিল্লার বাসিন্দা জাকির হোসেনকে আটক করে পুলিশ।

প্রাইভেটকারের চালক জাকির হোসেন বলেন, “ভোরে কক্সবাজার থেকে আমি রওনা দিয়েছি। কেরানীহাটে একজন যাত্রী নেমে যান। পরবর্তীতে বান্দরবানে আসার পর আরও দুইজন যাত্রী নেমে যান। পরবর্তীতে পুলিশ আমাকে আটক করে, গাড়ি থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।”

তিনি আরও বলেন, “মাত্র কয়েকদিন হলো প্রাইভেটকারটি আমি চালানো শুরু করেছি।”

পুলিশ জানায়, প্রাইভেটকারটি করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বান্দরবান শহরে প্রবেশ করে। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম প্রাইভেটকার থেকে ১৩টি প্যাকেটে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) ওহাবুল ইসলাম খন্দকার জানান, বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে ইয়াবা ও বিলাসবহুল গাড়িসহ চালককে আটক করছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় ইয়াবার বড় চালান প্রতিনিয়ত উদ্ধার হলেও শহরে এই প্রথম ইয়াবার বড় চালান উদ্ধারের ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x