Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মর্মান্তিক মৃত্যু

কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারী পানিতে ডুবে মারা গেছেন।

সোমবার ( সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা রাবেয়া (১৪) এবং জুলিয়া (২০)

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা ৩টার দিকে চারজন নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে নিরাপদে পুকুর থেকে উঠে আসতে পারলেও বাকি দুজন আর ওপরে উঠতে পারেননি।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের পুকুর থেকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়ে গিয়েছিল বলে জানান তিনি। তিনি আরও জানান, মরদেহ দুটির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে সহায়তা করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . রইস উদ্দিন। তিনি বলেন, “ঘটনার পর দুর্ঘটনা এড়াতে পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে সোমবারই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে।“

   

About

Popular Links

x