Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

নিহতের স্ত্রীর করা মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান (৩৭) উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফের শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, “সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “হানিফ খানকে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার এজহারনামীয় দুইজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।”

   

About

Popular Links

x