Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বশার মিনা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বশার মিনা পিংগুলিয়া গ্রামের মৃত বাবু মিনার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকালে নিজ বাড়িতে টিনের চালের কাছে কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন বশার মিনা। পরে দ্রুত পরিবারের সদস্যরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x