Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে আগুন

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের প্রধান ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে।

বজ্রপাতের পর গ্যাসের রাইজারে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সময় বাসভবনের প্রধান ফটকে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে গেটের পাশে থাকা ডাবল চেইন গ্যাসলাইনের রাইজারে আগুন ধরে যায়।

বাসভবনের নিরাপত্তাকর্মী মো. শফিকুল ইসলাম আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসের স্থানীয় কন্ট্রোল রুমে খবর দেন। 
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পাঁচ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ২৩ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম জানান, বজ্রপাতের আঘাতে গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

   

About

Popular Links

x