Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

এ ঘটনায় ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম

পটুয়াখালী শহরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালী সদর উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার বাসিন্দা। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিষপান করায় তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তার মা, চাচিসহ অ্যাম্বুলেন্সটিতে মোট ছয়জন ছিলেন।

শাকিলের মা হোসনেয়ারা বেগম বলেন, “হাসপাতালে নেওয়ার পথে পায়রা পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।”

পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, “শাকিলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বিষপানের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “আমখোলা থেকে বিষপানের চিকিৎসার জন্য শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হলে শাকিল মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।”

   

About

Popular Links

x