Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ

বিপিডিবি জানিয়েছে, এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, কেন্দ্রটি থেকে ১,১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

অন্যদিকে, গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে কারিগরি জটিলতার কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটটি পুনরায় বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

   

About

Popular Links

x