Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

নকল বিদেশি সিগারেটের কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

সময় কার্টন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের একটি অবৈধ ডিপোতে অভিযান চালিয়ে বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির একটি মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ।

এ সময় ৬ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেটও জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেশ চন্দ্র দাস।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়েছিল। তখন কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে মেশিনটি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। কিন্তু ৫ আগস্ট মেশিনটি চুরি হয়ে যায়, যার জেরে ৬ আগস্ট অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেন আলমগীর হোসেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক গণেশ চন্দ্র দাস।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে গোবিন্দ মানিক্য দিঘি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি অবৈধ ডিপোতে অভিযান চালায় নাঙ্গলকোট থানা-পুলিশ। অভিযানে দেখা যায়, চুরি হওয়া সেই মেশিন দিয়েই নকল বিদেশি ব্র্যান্ডের সিগারেট তৈরি করা হচ্ছিল, এমন অবস্থায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তবে ডিপোর মালিক সাদ্দাম হোসেন দাবি করেছেন, মেশিনটি চোরাই নয় তিনি এটি চট্টগ্রাম থেকে কিনে এনেছেন।

তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি বলে জানান উপপরিদর্শক গণেশ চন্দ্র দাস।

   

About

Popular Links

x