Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, পিস্তল-গুলিসহ ৩ জন গ্রেপ্তার

এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

খুলনা মহানগরীর লবণচরা এলাকা থেকে সন্ত্রাসী মো. ডালিম খানসহ (৪০) তিনজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৬ নম্বর ইউনিট। গ্রেপ্তার হওয়া বাকি দুজন হলেন রানা ও আব্দুল্লাহ আল নোমান, যিনি নয়ন নামে পরিচিত (২৮)।

এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসআরবি-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানাধীন আমতলা দ্বিতীয় গলিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ডালিম খানের বিরুদ্ধে খুলনা মহানগরীর লবণচরা থানায় আইনের বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

   

About

Popular Links

x