Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝালকাঠিতে ভয়াবহ আগুন, পুড়লো ৮ দোকান

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কৈখালী বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান।

স্থানীয়রা জানান, ভোরে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আটটি দোকানসহ বিভিন্ন মালামাল ও ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। 

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মতিউর রহমান বলেন, “দোকানটাই ছিল আমাদের সংসার চালানোর ভরসা। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ব্যবসা শুরু করব, সেটাই বুঝতে পারছি না।”

আরেক ব্যবসায়ী আব্দুর রব খান মন্টু বলেন, “সকালে এসে দেখি দোকানে কিছুই নেই। মালামাল সব পুড়ে ছাই। এতদিনের পরিশ্রম চোখের সামনে শেষ হয়ে গেল।”

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।“

   

About

Popular Links

x