Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে সাপ ধরতে গিয়ে ওঝার ছেলের মৃত্যু

শয়তানখালী ঘাটের চরে স্থানীয়দের অনুরোধে সাপ ধরতে যান তিনি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে সাপের দংশনে আলমগীর (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ আলমগীর নিজে একজন ওঝার সন্তান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শয়তানখালী ঘাটের চরে স্থানীয়দের অনুরোধে সাপ ধরতে যান আলমগীর। এসময় বিষধর সাপটি তাকে দংশন করে, এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, প্রথমে তাকে তার বাবা ছত্তর ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত চরভদ্রাসন হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাপ ধরায় অভিজ্ঞ স্থানীয় বাসিন্দা আরিফ জানান, সাপে কামড়ালে ঝাড়ফুঁকে বিষ নামানো সম্ভব নয় এবং দ্রুত হাসপাতালে যাওয়াই একমাত্র করণীয়। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জমির খান আক্ষেপ করে বলেন, "ওঝা হয়েও নিজের ছেলেকে বাঁচাতে পারলেন না।"

খবর পাওয়া পর্যন্ত আলমগীরের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে এবং শেষবারের মতো দেখতে স্থানীয় মানুষের ভিড় জমেছে সেখানে।

   

About

Popular Links

x