Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাস সরবরাহের পর দীর্ঘদিন ধরে বন্ধ যমুনা সার কারখানা সচল

জামালপুরের কারখানাটি পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে ফিরতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ করার জন্য পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় শুরু হয়েছে। এতে করে সার কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে।

কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কারখানাটির ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও ইউরিয়া কারখানাটি পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে ফিরতে অন্তত ১৫ দিন সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যমুনা ইউরিয়া সার কারখানাতে  ১৯৯১ সাল থেকে দৈনিক প্রায় ১,৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনে সক্ষম ছিল। বর্তমানে গ্যাস স্বল্পতা এবং কারখানার যন্ত্রপাতি দুর্বল হওয়ায় বর্তমানে উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। যমুনায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাসহ উত্তরবঙ্গের মোট ১৯টি জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে।

   

About

Popular Links

x