যুক্তরাষ্ট্র প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। তিনি বলেছেন, “এই সফরে ইউএনের অধিবেশনে যুক্ত হওয়ার জন্যই এসেছেন প্রধানমন্ত্রী।”
সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এ ধরনের পার্শ্ববৈঠকের সময়সূচি অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয় বলেও জানিয়েছিলেন তিনি।



