Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারকে এক বৈঠকে এসব বলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের  প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।”

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, “মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

প্রধানমন্ত্রীর সরকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান।

সহকারী প্রেস সচিব বলেন, “দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে বৈঠকে  গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক এই বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

   

About

Popular Links

x