Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া, ভোরে মিললো স্বামীর গলাকাটা মরদেহ

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আম্বলসার ইউনিয়নের টিকারবিলা মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া। নিহত রাব্বি মণ্ডল (৩৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রী ফারজানা আক্তারকে (২৭)।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে দম্পতির মধ্যে ঝগড়া হয়, এরপর সন্তানকে নিয়ে একই কক্ষে ঘুমিয়ে পড়েন তারা। অভিযোগ উঠেছে, রাতের কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী রাব্বির গলা কেটে হত্যা করেন ফারজানা।

এলাকাবাসী জানান, ভোরে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে রাব্বির শ্বশুর ফোনে মেয়ের জামাইয়ের সঙ্গে ঝগড়ার বিষয়টি জানিয়ে তাকে ঘরে গিয়ে দেখতে অনুরোধ করেন। এরপর রাব্বির বাবা ঘরে গিয়ে ছেলের গলাকাটা মৃতদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রীকে থানায় নিয়ে যায়।

ওসি ওলি মিয়া জানান, ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x