Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরিত্যক্ত অবস্থায় মিললো থানা থেকে লুট হওয়া পিস্তল, ১৫ রাউন্ড গুলি

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ এএম

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও পিস্তলের একটি কভার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১২ কুষ্টিয়া।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে মোবারক আলী (৭০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তার ঘরের দক্ষিণ পাশের উত্তরমুখী দরজাযুক্ত দোচালা টিনের শয়নকক্ষের মাটির গর্তের ভেতর থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x