Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমার থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্ক্র্যাপ জব্দ, আটক ৭ 

আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

মিয়ানমার থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্ক্র্যাপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সী বিচ সংলগ্ন এলাকায় আজ রবিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার উদ্যাগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়। এসময় ৭ জন চোরাকারবারিকে আটক করা হয়।’’ 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল যা কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলি চ্যানেলে প্রবেশ করানো হয়।

জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

   

About

Popular Links

x