Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক ৩৭০

জেলার ৮ থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

চাঁদপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার ৮টি থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটকদের মধ্যে কারও বিরুদ্ধে মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া গেলে কিশোরদের অভিভাবকদের ডেকে সচেতন করা হচ্ছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে- এসব বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে অভিভাবকদের।

এসব কিশোরকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিয়া নূর জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১০ থেকে ১৫ জনের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই চলছে। মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

   

About

Popular Links

x