Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার দুই তরুণী

ফেরত আসা দুই তরুণীর বাড়ি খুলনা ও ময়মনসিংহ জেলায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ এএম

ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ, বিজিবি ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই তরুণীর বাড়ি খুলনা ও ময়মনসিংহ জেলায়।

ফেরত আসা দুই তরুণী জানান, প্রায় দুই বছর আগে রাতের আঁধারে দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান তারা। পরে মহারাষ্ট্রে একটি বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। বিচার শেষে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।

সাজা ভোগের পর “মন্ডুয়া গার্লস হোম” নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার তারা বাংলাদেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, “ভারত থেকে ফিরে আসা দুই তরুণীর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের হেফাজতে নেবে বলে জানা গেছে।”

   

About

Popular Links

x