Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপির মিছিলে ‘যুবলীগ-ছাত্রলীগের ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান

এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

পটুয়াখালীতে বিএনপির একটি মিছিল থেকে "যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন" এবং "ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন" স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পটুয়াখালীর আমখোলা ইউনিয়নে সাবেক সংসদ সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান খান এবং তার ছেলে, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খানের ছবি সংবলিত ব্যানার নিয়ে ওই মিছিল বের করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিছিলটি আমখোলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় যুবলীগ ও ছাত্রলীগের নামে ওই স্লোগান দেওয়া হয়। মিছিলে থাকা নেতাকর্মীরা স্লোগানের উত্তর দেন। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তবে মিছিল থেকে কে ওই স্লোগান দিয়েছেন, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। মিছিলের অগ্রভাগে থাকা কয়েকজনের দাবি, সেখানে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, ওই মিছিলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। মিছিলটি আদৌ হয়েছে কি না, সেটিও তিনি জানেন না।

তবে তার ধারণা, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এ ধরনের মিছিলের ভিডিও তৈরি করেছে।

   

About

Popular Links

x