Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামীর ভ্যানে বাড়ি থেকে বেরিয়ে চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

দুর্ঘটনার সময় তার স্বামী নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম

বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না প্যাঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।

নিহত সালমা ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাহাঙ্গীর আলম স্ত্রীকে ভ্যানে বসিয়ে বাড়ি থেকে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত ভ্যানের চাকায় সালমার গলার ওড়না প্যাঁচিয়ে যায়। এতে তিনি হঠাৎ ভ্যান থেকে নিচে ছিটকে পড়েন। গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x