Saturday, October 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান

নিজের ফেসবুক আইডিতে সেসময়ের একটি ছবিটি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গত ২২ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নৈশভোজের আয়োজন করা হয়।

শনিবার (০৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে সেসময়ের একটি ছবিটি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের উচ্ছ্বসিত দেখা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন।

নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

   

About

Popular Links

x