Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাভার্ডভ্যানে মিললো ১০০ কেজি গাঁজা, কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের এ ঘটনায় কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে এসআরবি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ সদস্যরা।

রবিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এর মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। 

দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানান।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল  উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট (পাহারা) করে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহার করা কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে টাঙ্গাইল ও বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পরবর্তীতে তাদেরকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x