Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাহদী আমিন: প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি হোয়াইট হাউসের দেওয়া 

‘ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে এবং পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে’ 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

তিনি বলেছেন, ‘‘সত্য তথ্য উপেক্ষা করে মিথ্যা বা অপপ্রচার চালানো রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত নয়।’’ 

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 

মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করছেন। তার দাবি, ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে এবং পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে।’’ 

তিনি বলেন, ‘‘যা সত্য, যা ন্যায্য, সেটা ক্লিয়ার করার কিছু নেই। আজকে আমেরিকান এম্বেসি নিজেই সেটা শেয়ার করেছে। এর চাইতে বড় ক্লারিফিকেশন আমরা কী চাই?’’ 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘‘রাজনৈতিক আলোচনায় সবাইকে আরও গঠনমূলক সমালোচনার দিকে যেতে হবে।’’ 

   

About

Popular Links

x