Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

রাঙামাটির লংগদু উপজেলায় জরাজীর্ণ একটি ব্রিজ থেকে নদীতে পড়ে রাফি (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. আল আমিন জানান, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রাফি। পথে বাজারের পাশে জরাজীর্ণ ব্রিজটি পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন নৌকা নিয়ে দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবারও অন্য দিনের মতো স্কুলে গিয়েছিল রাফি। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই সে এ দুর্ঘটনার শিকার হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসি সরজিত দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x