Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব

 গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

 রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়াল থেকে দুপুরে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।”

তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়া সংক্রান্ত চেষ্টার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

পরে ফুটপাতের দেওয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।

   

About

Popular Links

x