Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ নারী

রাতে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীদের অতর্কিতে হামলা করে

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে একটি ব্যাংকের পাটকেলঘাটা শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুইজন নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল গফুর জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাটবাজার থেকে ইন্দারা গ্রামে ফেরার পথে বাড়ি সামনে আগে থেকে ওত পেতে থাকা আমার আপন সেজ ভাই আব্দুল জলিলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ৬-৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিতে হামলা করে।

এতে আমি পাকা রাস্তার পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে যাই। আমার চিৎকারে আমার মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। আমার মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুইটি আঙুল ভেঙে যায়। আমি, আমার মা ও স্ত্রী আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল মারপিটের ঘটনাটি নিশ্চিত করেছেন। একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

   

About

Popular Links

x