Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহতরা হলেন মো. শাহেদ আহম্মেদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদের বাড়ি বগুড়ায় এবং নাসরুল্লাহর বাড়ি কুমিল্লায়।

রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয় জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।

নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। তার ডাকঘর মাদলা।

অন্য নিহত মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে। তার ডাকঘর ঢালুয়া।

   

About

Popular Links

x