চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে করা ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ অনশন কর্মসূচি।
এ গণঅনশন কর্মসূচিতে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন অংশ নিয়েছেন।
গণঅনশনে অংশ নেওয়া চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’, ‘গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড’ ইত্যাদি স্লোগান দেন ।
এর আগে, ৮ অক্টোবর বিকেলে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।
চুক্তির বিরোধিতা করে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠন।



এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা