Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার আহ্বান জানান রাষ্ট্রপতি

শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‌‌‘‘নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে।’’

তিনি বলেন, ‘‘সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে, মেয়েরা ঘরে থাকবে, এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘‘অন্যায়ের শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’’

অনুষ্ঠানে সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের স্বার্থও জড়িত।

   

About

Popular Links

x