Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

রাজশাহীতে তালাইমারীর দুর্ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চালানো প্রাইভেটকারের চাপায় মো. শাহজালাল (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান। আহত দুজন বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ নামে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে  প্রাইভেটকার নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন চালক। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, “এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।”

ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারসহ রিজনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, “এখনও কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

   

About

Popular Links

x