Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ বহনকারী সন্দেহভাজন একটি সশস্ত্র দলের ১০ থেকে ১২ জন সদস্যকে ধাওয়া করা হলেও কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বিজিবির সদস্যরা দেখতে পান, কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জন সীমান্তবর্তী পাহাড় থেকে সীমান্ত সড়কে নেমে আসছেন। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করেন। বিজিবি ধাওয়া করলে তারা পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x