Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার সড়ক থেকে তাকে আটক করা হয়।

​আটক হওয়া বিজিবি সদস্য হলেন, মো.তামিম রানা (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের বাসিন্দা।

তামিম রানা বর্তমানে ৪৫ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টার্স, রাঙ্গামাটির বরকল বিওপিতে সিপাহী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেবগ্রাম নয়াবাজার এলাকায় তামিম রানাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেট, ১টি বিজিবি আইডি কার্ড এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x