Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের কাছের পুকুর থেকে মরদেহ উদ্ধার

রাজশাহীতে জনসভাস্থল মাদ্রাসা মাঠের কাছের এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুকুরটি প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল রাফসান বিন আব্দুল্লাহ। 

এদিকে, এই মাঠে আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জনসভাস্থলসংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত রাফসানের বাড়ি নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ জাকি রুবেল। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফেরেনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত রাফসানের বাড়ি নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ জাকি রুবেল। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফেরেনি।

পুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে হাফপ্যান্ট ছিল, শার্ট ছিল না। মরদেহে পচন ধরেছিল। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়ে থাকতে পারে। সে সাঁতার জানত না বলে পরিবারের বরাতে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x