Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৬ দিন পর যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

জামালপুরের যমুনা সার কারাখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১,৭০০ মেট্রিক টন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

জামালপুরের সারিষাবাড়ীতে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়া যমুনা সার কারখানায় ১৬ দিন পর ফের উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে যায় দেশের দ্বিতীয় বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডিজিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন।

সার কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৮ মাস কারখানাটি বন্ধ থাকার পর গ্যাস পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৮ অক্টোবর থেকে আবারও বন্ধ হয়ে যায় সার উৎপাদন। ১৬ দিন পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে ফিরলো এই শিল্প প্রতিষ্ঠানটি।

কারখানা চালু থাকলে দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। যমুনা সার কারখানাটি বিসিআইসির তালিকাভুক্ত ১,৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ১৯টি জেলায় সার সরবরাহ করে আসছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ও কারখানাটি সচল থাকলে প্রতিমাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়। এতে কারখানাটির লাভ থাকে প্রায় ৬০ কোটি টাকা।

   

About

Popular Links

x