Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

শনিবার এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকানপট্টির মুকিম মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলে - শিবগঞ্জ উপজেলার পার-দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন, কলাবাড়ি গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক এবং চানশিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল মুকিম মার্কেটে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২০,৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন ও দুটি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর তাদেরকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x