Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার অভিযোগ

প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।   

নিহত আব্দুস সামাদ উপজেলাটির সাইটালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই। পরে ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x