Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদকসেবন নিয়ে বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাত

পরে আহত কার্তিককে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

খুলনার রূপসা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে কার্তিক বিশ্বাস (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়া হয়েছে।

আহত কার্তিক বিশ্বাস রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি খুলনার খাজা খানজাহান আলী মার্কেটের একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকসেবন করছিলেন দুই  বন্ধু। এসময় ছুরিকাঘাতের শিকার হন কার্তিক। পরে স্থানীয়রা আহত কার্তিককে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়া তাকে রাতেই ঢাকায় নেওয়া হয়েছে।

তার অপর বন্ধু সজীব জানান, এক বন্ধু কার্তিককে ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। কার্তিকের শারীরিক অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাসুদ খান বলেন, “রাতে ২ বন্ধু মিলে মাদকসেবন করছিলেন। এ অবস্থায় ২ জনের মধ্যে বিরোধ হয়। তখন অপর বন্ধু হাতে থাকা ছুরি দিয়ে কার্তিককে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়।”

তিনি আরও বলেন, “রক্তাক্ত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ছুরিকাঘাতের সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x