Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গভীর রাতে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায়। পরে আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, “মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী টিম কাজ করছে।”

তিনি আরও বলেন, “আগুন লাগানোর স্থানটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।” 

   

About

Popular Links

x